কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে আন্ত:সীমান্তিয় নদীর স্বীকৃতি দাবি

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত আন্ত:সীমান্তিয় নদীগুলোর স্বীকৃতির দাবি তুলেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম শহর সংলগ্ন ধরলা নদীর পাড়ে প্লাাকার্ড হাতে দাবি উত্থাপন করা হয়।
এসময় বক্তব্য রাখেন গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী, গ্রিন লিডার মেহেদী হাসান তমাল, সংগঠক আজিজুল হক, গ্রিন ইকো কর্মী শিমু খাতুন, তরিকুল ইসলাম তামিম, রাশিদুল ইসলাম, মুন্না রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ভিতর নদী দখল-দুষণমুক্ত করা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে উজানে নদী শাষণ করে পানির ন্যায্য হিস্যার তোয়াক্কা না করেই বাঁধ নির্মাণ ও পানি সড়িয়ে নেয়ায় ভাটির দেশ হিসেবে বাংলাদেশের নদীগুলো অস্থিত্ব হারিয়ে ফেলছে। এরফলে শুরু হয়েছে প্রকৃতি ও পরিবেশ বিপর্যয়।
গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অভিন্ন বা আন্ত:সীমান্ত নদী রয়েছে ৫৭টি। এরমধ্যে ভারতের সাথে রয়েছে ৫৪টি। এসব আন্ত:দেশীয় নদীর তালিকার বাইরেও প্রায় অর্ধ শতাধিক নদী বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহমান রয়েছে। তালিকায় না থাকায় এসব নদী তার অধিকার হারিয়ে ফেলছে। ভাটির দেশ হচ্ছে পানি বঞ্চিত। ফলে বিশ্ব নদী দিবসে আন্ত:সীমান্তিয় এসব নদীর স্বীকৃতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উত্থাপনের মাধ্যমে ন্যায্য হিস্যার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু





