সংখ্যানুপাতিক প্রথায় জাতীয় নির্বাচন চাই: ভিপি নুর


প্রকাশিত: ০৩:৪২ ১৭ অক্টোবর ২০২৪
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওরফে ভিপি নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার যথা সময়ে নির্বাচন দেবে। তার আগে নির্বাচন কমিশন ও নির্বাচনী পদ্ধতি সংস্কার করা হবে। গণঅধিকার পরিষদ মনে করে- আগামি জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে।
অর্থাৎ যে রাজনৈতিক দল ১ শতাংশ ভোট পাবে- সেদল সংসদে তিনটি আসন পাবে। তাহলে কোন দলের একক মাতব্বরী থাকবেনা- সংসদে রাজনৈতিক দলগুলোর দ্বৈত্য-দানব হওয়ার সুযোগ থাকবেনা। বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যেই লঙ্কায় যায়, সেই রাবণ হয়’ গত ৫০ বছরে যারাই পালাক্রমে ক্ষমতায় ছিল- তারা সবাই পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করেছে। সবকিছুতে দলীয়করণ করার চেষ্টা করেছে। যেই দলই ক্ষমতায় যায়- দলের একটা আধিপত্য সমাজে বিস্তার করার চেষ্টা করে। ফলে তাদের দাপটে সাধারণ মানুষ প্রকৃত অর্থে অসহায় হয়ে পড়ে।
এটা শুধু হাসিনার জামানায় নয়- দেখাগেছে সবার সময়ই একই অবস্থা ছিল। শেখ হাসিনা আল্লাহ-খোদাকে ভয় করে নাই। নিজেকে যেভাবে আল্লাহ-খোদার পর্যায়ে নিয়ে মানুষকে দমন-পীড়ন চালিয়েছেন- তা অন্য কেউ করে নাই।
ভিপি নুর বলেন, সরকার ছয়টি সংস্কার কমিশন করেছে। কমিশন তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিবে। সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তীকালিন সরকার যদি দেশকে একটা লাইনে নিতে পারে তাহলেই ভালো।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে আমরা জন্ম দিয়েছি। সরকারি চাকুরিতে একটা বৈষম্য ছিল- এটা পরিবর্তন দরকার ছিল।
এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য শাকিলুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সম্পাদক রাশেদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আব্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



