কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের ৩ সাংবাদিককে অন্তর্ভূক্তের প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে ফুলবাড়ী সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, আব্দুল আজিজ মজনু, নুরনবী মিয়া, সাধারণ শিক্ষার্থী, আরিফুল ইসলাম, লিমন মিয়া, মেহেদী হাসান ও আতিক হাসান প্রমুখ।
সময় বক্তারা বলেন, গত ৪ আগস্ট তৎকালীন সরকার দলীয় নেতৃবৃন্দের দ্বারা সাংবাদিকরা কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ ঘোষপাড়ায় অবরুদ্ধ ও পৌর বাজারে হামলার শিকার হন। আন্দোলনের শুরু থেকেই সাংবাদিকরা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেন। এমন কি কয়েকজন সাংবাদিকের সন্তান ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলো। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর সূর্য ও সদস্য ইউসুফ আলমগীরের নামে পুলিশ কোনো তদন্ত না করেই ষড়যন্ত্রমূলক মামলাটি গ্রহণ করেন। তাই দ্রুত কুড়িগ্রাম প্রেসক্লাবের তিন সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবী জানান বক্তারা। দাবি না মানলে আন্দোলন কর্মসূচির গড়ে তোলা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ এনে ৩ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমির নামের এক শিক্ষার্থী। এ মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছে।
আসামী হন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক ছাড়াও নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




