৮০ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার মাদককারবারি


প্রকাশিত: ১২:৫৪ ২৯ অক্টোবর ২০২৪
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ বোতল বিদেশি মদসহ মো. নুর মোহাম্মদ (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
নুর মোহাম্মদ দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানায় ডিবি পুলিশ। তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের ছকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযান নুর মোহাম্মদের কাছ থেকে ৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্র আরও জানায়, মাদক কারবারি নুর মোহাম্মদ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে নোয়াখালী নিয়ে আসে। তিনি এসব মাদক বিভিন্ন পন্থায় পরিবহন করে এনে নোয়াখালী জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়।
নোয়াখালী গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন মোরনিউজকে বলেন, নুর মোহাম্মদ কুমিল্লা থেকে মাদক এনে অপেক্ষা করছিল। আমরা হাতেনাতে তাকে গ্রেপ্তার করি। বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার নামে পূর্বেও মাদক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




