টাঙ্গাইলে বর্জ্য ফেলার প্রতিবাদে বিশ্বিবিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৭:১৪ ২০ নভেম্বর ২০২৪
টাঙ্গাইল শহরের প্রবেশ পথ গুলোতে দীর্ঘ দিন যাবত নগজ বর্জ্য ফেলছে পৌরসভা। এতে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন করে সম্প্রতি কয়েক দিন যাবত কাগমারী ব্রীজ থেকে ভাসানী বিশ^বিদ্যালয়মুখী সড়কের শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় নগর বর্জ্য ফেলছে পৌরসভা। এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি করেছে।
বুধবার সকালে রাণী দিনমনী শ্মশান ঘাটের সামনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়য়ের গ্রীণ ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআর) বিভাগের অধ্যাপক এসএম সাইফুল্লাহ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, গ্রীণ ক্লাবের আহ্বায়ক মো. শামীম কবির, শিক্ষার্থী তুর্ণা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সড়কের পাশে প্রভাব খাটিয়ে পঁচা দুগর্ন্ধযুক্ত বর্জ্য ফেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ময়লা আবর্জনা ফেলায় পরিবেশের পাশাপাশি জন স্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- নভেম্বরেই ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন
- আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শিক্ষার্থী আন্দোলনে অরিজিৎ সিংয়ের প্রতিবাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ইনফ্যান্তিনোর পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস
- জেন-জি আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধীর ৫ দফা দাবি
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




