তেতুলিয়ায় গম উৎপাদন বাড়াতে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ


প্রকাশিত: ১১:২৭ ২৩ ডিসেম্বর ২০২৫
২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় কৃষক ও কৃষাণিদের মাঝে বিনামূল্যে গমের বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তেতুলিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন, পঞ্চগড় কৃষি উপ-পরিচালকের কার্যালয়ের অতিরিক্ত কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, তেতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, তেতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা জীবন ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবি মৌসুমে গম উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যেই এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা ভালো ফলন পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তেতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, উপজেলার কৃষকদের পাঁচজন করে গ্রুপভিত্তিকভাবে এই প্রণোদনার আওতায় গমের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কৃষকদের অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলেও তিনি জানান।
কৃষকদের মতে, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং গম চাষে আগ্রহ আরও বাড়বে। তারা সরকারের এমন সহায়ক উদ্যোগের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ





