নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’


প্রকাশিত: ১২:২৮ ১৫ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিরল আলবিনো জাতের দুটি মহিষ। ব্যতিক্রমী চেহারা ও ভিন্নধর্মী নামের কারণে মহিষ দুটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। প্রতিদিনই এগুলো দেখতে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।
নারায়ণগঞ্জের বন্দর এলাকার এনএস এগ্রো ফার্মে একসঙ্গে বেড়ে উঠেছে আলোচিত এই দুই মহিষ। খামার কর্তৃপক্ষ জানায়, একটি মহিষের মাথার শুভ্র ও ব্যতিক্রমী চুলের বিন্যাস দেখে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
অন্যদিকে দ্বিতীয় মহিষটি কিছুটা রাগী ও আক্রমণাত্মক স্বভাবের হওয়ায় তার নাম দেওয়া হয়েছে ‘নেতানিয়াহু’। খামারের কর্মীরা জানান, মহিষটি প্রায়ই অন্যদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে, যদিও শেষ পর্যন্ত বেশিরভাগ সময় তাকে পিছিয়ে আসতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে। অনেকেই কৌতূহল নিয়ে শুধু এই দুই মহিষ দেখতে খামারে আসছেন।
খামারের স্বত্বাধিকারী মাহমুদা হোসাইন বলেন, দীর্ঘদিন ধরেই তারা খামার পরিচালনা করছেন। তবে আলবিনো জাতের এই দুটি মহিষ এবার বিশেষ আকর্ষণ তৈরি করেছে। শখের বসে নাম রাখা হলেও দর্শনার্থীদের কাছে নামগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে জেলায় পর্যাপ্ত কোরবানির পশু প্রস্তুত রয়েছে এবং পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভেটেরিনারি টিম মাঠে কাজ করছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
- রিটেইল সেলস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, অনলাইনে আবেদন শুরু
- নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল
- ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
- একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত
- বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ ৬ বিষয়ের অনার্স কোর্স
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা




