নড়াইলে জমকালো আয়োজনে ইজি ফ্যাশনের ৯৪তম শোরুম উদ্বোধন


প্রকাশিত: ০২:০০ ২৩ ডিসেম্বর ২০২৫
নড়াইলে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ইজি ফ্যাশন–এর ৯৪তম শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নড়াইলের রূপগঞ্জ বাজার মুচিপোল এলাকার শিকদার কমপ্লেক্সে নতুন এই শোরুমটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোচ এবং ইজি ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ আশরাফুল।
ইজি ফ্যাশনের পরিচালক তাওহিদ চৌধুরী–এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. রজিবুল বিশ্বাস, শিকদার কমপ্লেক্সের মালিক তোফায়েল শিকদার, বায়তুল মামুর মসজিদের ইমামসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আশরাফুল বলেন, “ইজি ফ্যাশনের যাত্রার শুরু থেকেই আমি এই পরিবারের সঙ্গে আছি। প্রতিটি শোরুমের উদ্বোধনে অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে। ইজি ফ্যাশন কর্তৃপক্ষ সব সময় কাস্টমারদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহের চেষ্টা করে আসছে।” তিনি আরও বলেন, “ইজি ফ্যাশন দিন দিন এগিয়ে যাচ্ছে। নড়াইলের এই ৯৪তম শোরুমটিও আগের ৯৩টি শোরুমের মতো সফল হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা সবাই দোয়া করবেন।”
এ সময় তিনি আরও উল্লেখ করেন, চলতি বিপিএলে ইজি ফ্যাশন রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছে এবং তিনি নিজেও ব্যাটিং কোচ হিসেবে রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত আছেন। রংপুর রাইডার্স ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমাপনী বক্তব্যে ইজি ফ্যাশনের পরিচালক তাওহিদ চৌধুরী বলেন, “ঐতিহ্যবাহী নড়াইলে ইজি ফ্যাশনের ৯৪তম শাখার উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। আপনাদের সহযোগিতায় ইজি ফ্যাশন লিমিটেড আজ দেশব্যাপী একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। ভবিষ্যতেও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠান শেষে ইজি ফ্যাশন লিমিটেডের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নতুন শোরুমের মাধ্যমে নড়াইলবাসী আধুনিক ও মানসম্মত পোশাকের আরও ভালো সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- সাভারে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে ছাত্রদল নেতা তমিজ উদ্দিন
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান
- শাহরুখের যে আচরণে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন গৌরী খান
- প্রথমবার ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত হ্যারি কেইন
- চীনের মেগা বাঁধের জবাবে ভারতের সিয়াং প্রকল্প, অরুণাচলে ক্ষোভ
- সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্স প্রধানকে নথিসহ তলব হাইকোর্টের
- মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা
- গোলাপি স্যাটিনের সাজে নজর কাড়লেন জয়া আহসান
- প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চাইলেন এনওসি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
