চাঁদপুরের প্রবীণ আইনজীবী কাজী হাবিবুর রহমান আর নেই


প্রকাশিত: ১২:৩৬ ৩১ জুলাই ২০২৪
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী ও বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কাজী হাবিবুর রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ এন এম মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী।
তারা জানান, জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী হাবিবুর রহমানের জানাজা বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
একইদিন মরহুমের স্মরণে জেলা জজ আদালতে ফুলকোট রেভারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভার আয়োজন করা হয়েছে।
কাজী হাবিবুর রহমান চাঁদপুরের শাহারাস্তি উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা হলেও বসবাস করতেন চাঁদপুর শহরের জিটি রোড এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, কাজী হাবিবুর রহমান চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ১৯৮৪ সালের ১১ সেপ্টেম্বর যোগ দেন এবং মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন। এর আগে তিনি বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ল’ কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



