ইবিতে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া


প্রকাশিত: ০৪:৩৯ ২০ ফেব্রুয়ারী ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক, সিনিয়র প্রফেসর ড. আলিনুর রহমান। এছাড়া ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিল সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দিন, আই আই ই আর পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান প্রমুখসহ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার অন্যতম ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি নিজের অধিকার ও আত্মপরিচয়ের সংগ্রামে নতুন দিশা পেয়েছে। তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু আবেগের বিষয় নয়, এটি আমাদের সাংস্কৃতিক অস্তিত্ব ও বৌদ্ধিক বিকাশের পূর্বশর্ত।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়কে ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকলকে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- নভেম্বরেই ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন
- আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




