ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের


প্রকাশিত: ০৪:৪৬ ১১ জুন ২০২৬
মানিকগঞ্জে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন (১৮) স্থানীয় একটি ফিলিং স্টেশনে নোজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মুন্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য ফয়সাল একটি আমগাছে ওঠেন। গাছটির ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন চলে গেছে। পতাকা স্থাপনের সময় তার হাতে থাকা স্টেইনলেস স্টিলের পাইপটি হঠাৎ বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই তিনি গাছ থেকে নিচে পড়ে যান। পরে দ্রুত তাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঝোড়ো বাতাসের কারণে পাইপটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করেছিল। এতে মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ফুটবলপ্রেমী এক তরুণের এমন করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




