সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে মারধর, থানায় মামলা

অভিযুক্ত শাওন মোল্লা

প্রকাশিত: ০১:২৯ ১০ সেপ্টেম্বর ২০২৪
বরগুনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত মো. শাওন মোল্লার (৪০) নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত শাওন মোল্লা বরগুনা পৌরসভার চরকলোনী নামক এলাকার বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে ভুক্তভোগী আব্দুর রশিদ বরগুনা থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্যক্তিগত কাজের জন্য বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ভবনের পূর্ব গেট দিয়ে প্রবেশ করেন ভুক্তভোগী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রশিদ। এসময় অভিযুক্তদের সেখানে দাঁড়ানো দেখতে পান তিনি। পরে অভিযুক্ত শাওন মোল্লা ভুক্তভোগী রশিদ মিয়াকে অজ্ঞাত আসামিদের সহায়তায় পথরোধ করেন। পরে শাওন মোল্লা তার বাম হাত ধরে অকথ্য ভাষায় গালাগালির একপর্যায়ে ভুক্তভোগীর ব্যবহৃত চশমা টেনে নিয়ে রাস্তায় আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এছাড়াও চশমা তুলতে গেলে মাথায় চড়-থাপ্পড়সহ পিঠের ওপর কিলঘুষি দেন শওন।
ভুক্তভোগী মামলায় উল্লেখ করেন, মারধরের পর সম্মানহানি করার উদ্দেশ্যে ওই ঘটনার দৃশ্য মোবাইলে ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল করে দেওয়া হয়। এছাড়াও অভিযুক্তরা নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত রোববার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রশিদ লাঞ্ছিত ও মারধরের শিকার হন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা ওই সাবেক কমান্ডারকে মারধর করছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান মোরনিউজকে বলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদের অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ





