ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস


প্রকাশিত: ০৫:১০ ২১ মে ২০২৬
বিশ্ব ফুটবলে বড় মঞ্চের নাম এলেই যেন আলাদা এক রূপ ধারণ করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। আঙুলে চোট, তীব্র ব্যথা এবং ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত বিপত্তি-কোনো কিছুই থামাতে পারেনি তাকে। বরং ভাঙা আঙুল নিয়েই মাঠে নেমে অ্যাস্টন ভিলার ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিজের ফাইনাল রেকর্ডকে আরও উজ্জ্বল করেছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
দীর্ঘ ৩০ বছরের শিরোপাখরা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উয়েফা ইউরোপা লিগের ট্রফি ঘরে তুলেছে অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইংলিশ ক্লাবটি। তবে ট্রফির আড়ালে সবচেয়ে আলোচিত গল্পগুলোর একটি হয়ে উঠেছেন দলের নির্ভরতার প্রতীক মার্টিনেজ।
ম্যাচের আগে ওয়ার্মআপ চলাকালে আঙুলে চোট পান তিনি। পরে জানা যায়, তার আঙুল ভেঙেও গিয়েছিল। কিন্তু এমন অবস্থাতেও মাঠ ছাড়ার কথা ভাবেননি মার্টিনেজ। ব্যথা নিয়েই পুরো ৯০ মিনিট খেলেছেন এবং দলের রক্ষণভাগে আস্থা জুগিয়েছেন শেষ পর্যন্ত।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মার্টিনেজ বলেন, জীবনে প্রতিকূলতার মধ্য দিয়েই তিনি এগিয়ে এসেছেন। আঙুল ভেঙে গেলেও সেটি তাকে মানসিকভাবে আরও শক্ত করেছে। তার ভাষায়, খারাপ ঘটনার মাঝেও অনেক সময় ভালো কিছু লুকিয়ে থাকে। অ্যাস্টন ভিলার জার্সি গায়ে মাঠে নামতে পারাটাই তার কাছে গর্বের।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্যমতে, তার এই আঙুলের চোট গুরুতর নয়। ফলে সামনে জাতীয় দলের দায়িত্ব কিংবা বিশ্বকাপ প্রস্তুতিতে বড় কোনো প্রভাব পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।
শিরোপা জয়ের পর উচ্ছ্বাসে ভেসে যান মার্টিনেজ। কখনও কোচের সঙ্গে উদযাপন, কখনও সতীর্থদের কাঁধে তুলে নেওয়া, আবার কখনও গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে আবেগ ভাগাভাগি-সব মিলিয়ে এটি ছিল তার জন্য বিশেষ এক রাত।
অবাক করার মতো বিষয় হলো, ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা কোনো ফাইনালেই হারেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক। আর্সেনালের হয়ে ২০২০ সালে শুরু হওয়া সেই জয়ের যাত্রা পরে আরও বড় হয়েছে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ এবং আবার কোপা শিরোপা জিতে। এবার যোগ হলো অ্যাস্টন ভিলার ইউরোপা লিগও।
ফাইনালের মঞ্চে মার্টিনেজ যেন এক ভিন্ন চরিত্র-চাপ যত বড়, তিনি ততটাই অপ্রতিরোধ্য। আর তাই ‘দিবু’ এখন শুধু একজন গোলরক্ষক নন, বড় ম্যাচের নির্ভরতার আরেক নাম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




