পাবনায় জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরীর হোতা ইমন গ্রেপ্তার

পাবনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে আলোচিত ভুয়া বাংলাদেশী জন্মসনদ তৈরীর হোতা নিলয় পারভেজ ইমন (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে পাবনা শহরের কাচারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নিলয় পারভেজ ইমন পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ছিলেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২ পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
তিনি জানান, চলতি বছরের ২০ মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া বাংলাদেশী জন্মসনদ তৈরীর ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২১ মার্চ রাতে ইউপি সদস্য ও ২ নম্বর প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম বাদী হয়ে ইমনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা করেন। এছাড়া জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইমন। পরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পাবনা শহর থেকে অভিযুক্ত নিলয় পারভেজ ইমনকে গ্রেপ্তার করে।
কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন র্যাবকে জানিয়েছে তিনি পাবনাসহ দেশের বিভিন্ন এলাকারে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, শিক্ষাসনদ, পুলিশ ক্লিয়ারেন্স তৈরী করে দিতেন। মুলত কোনো এক ব্যক্তি টাকার বিনিময়ে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরী করে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনেন বলে ধারণা র্্যাবের।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ






