ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো রুবেল ফের রিমান্ডে


প্রকাশিত: ০৪:২৯ ১৯ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহী মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম রুবেলের (৪১) দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত রোববার (১৫ সেপ্টেম্বর) পুলিশ রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করলে বিচারক দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ রুবেলকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. ফয়সল তারেক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেলের নামে এরই মধ্যে দুই শিক্ষার্থী হত্যাসহ চারটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাব অভিযান চালিয়ে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে। দুই হাতে গুলি চালানো এই রুবেল ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। জহিরুল ইসলাম রুবেলের বাড়ি রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ





