যৌতুকের দাবিতে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

যৌতুকের দাবিতে স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় সিয়াম আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১২ অক্টোবর) ভোররাতে পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ খানমরিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সিয়াম উপজেলার হাটউধুনিয়া গ্রামের আল হেলালের ছেলে। তিনি ডেকোরেটরের শ্রমিক হিসেবে কাজ করতেন।
গত ৬ অক্টোবর ভুক্তভোগী স্ত্রী পাবনার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পর্ণোগ্রাফী আইনে মামলাটি দায়ের করেন। পাবনার ৪নং আমলী আদালতের বিচারক বেবী নাজনীন বাদীর লিখিত আবেদন আমলে নিয়ে ভাঙ্গুড়া থানাকে এজহার গ্রহনের নির্দেশ দেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথী থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ জুলাই অভিযুক্ত সিয়ামের সাথে ঐ নারীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন সিয়াম। বিষয়টি নিয়ে ঐ নারী পাবনার আদালতে
একটি মামলা করেন। বিপদ বুঝতে পেরে সিয়াম তার স্ত্রীকে সংসারে ফিরিয়ে নিয়ে মামলা প্রত্যাহার করিয়ে নেন। এরপর স্বাভাবিক আরচণ করে সংসার করতে থাকেন। এর মধ্যে কৌশলে নিজ স্ত্রীর অন্তরঙ্গ মূহুর্তের কিছু ছবি ও ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে রাখেন। এরপরে আবারও যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সিয়াম।
এক পর্যায়ে সিয়াম তার স্ত্রীর ভাইয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে তার বোনের ধারণকৃত নগ্ন ছবি পাঠিয়ে যৌতুক দাবী করেন। যৌতুক না দিলে ঐ ছবি নেটে ভাইরাল করে দেয়ারও হুমকি দেন। বিষয়টি ঐ গৃহবধুর পরিবার গুরুত্ব না দিলে সিয়াম তার স্ত্রীর নগ্ন ছবি দিয়ে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে তা ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগী স্ত্রী গত ৬ অক্টোবর পাবনার ৪ নং আমলী আদালতে যৌতুক, পর্ণোগ্রাফী আইনে ও পারিবারিক আদালতে মোট তিনটি মামলা দায়ের করেন। পর্ণোগ্রাফী আইনে করা মামলায় আদালত ভাঙ্গুড়া থানা পুলিশকে এজাহার গ্রহণের নির্দেশ দেয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ’আদালতের নির্দেশনা অনুয়ায়ী মামলা নথিভুক্ত করে শনিবার ভোররাতে খানমরিচ এলাকা থেকে সিয়াম কে গ্রেপ্তার ও তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক






