রাতের আঁধারে কৃষকের ৬০০ ফলজ গাছ কেটে দিল দুর্বৃত্তরা, স্বপ্নভঙ্গ সালাউদ্দিনের

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ফেলেছে এক কৃষকের পাঁচ একর জমির ছয় শতাধিক ফলজ গাছ। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নের পারডেমরা মারা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সালাউদ্দিন আহম্মেদ হিরক, পারডেমরা মারা গ্রামের আলী আহম্মদ মৃধার ছেলে। তিনি জানান, কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে তিন বছর আগে বাবার ১৫ একর জমিতে মিশ্র ফলের একটি খামার গড়ে তোলেন। এর মধ্যে পাঁচ একর জমিতে ছিল প্রায় ৪০০টি পেঁপে, ১০০টি পেয়ারা ও ১০০টি আম গাছ।
সালাউদ্দিন আহম্মেদ হিরক বলেন,
"রাতের আঁধারে দুর্বৃত্তরা আমার সব গাছ কেটে ফেলেছে। সকালে গিয়ে দেখি সব গাছ গোড়া থেকে কাটা। কয়েক লাখ টাকার স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল। আমি চাই এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একইসঙ্গে সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছি, যাতে আবার ঘুরে দাঁড়াতে পারি।"
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন,
"আমরা উপজেলা প্রশাসনসহ ঘটনাটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। কৃষক সালাউদ্দিন আহম্মেদ হিরক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পুরো খামারটি ১৫ একর জমির হলেও পাঁচ একর জমির ফলজ গাছগুলো কেটে ফেলা হয়েছে।"
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ





