জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা


প্রকাশিত: ০৩:২৫ ১ জুলাই ২০২৬
জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এক সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান তার বক্তব্যের মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন।
মঙ্গলবার সংসদ ভবনে বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধ থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বাজেটে জুলাই আন্দোলনে আহতদের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে দেওয়া কিছু বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করেছে।
এনসিপির এই নেতা দ্রুত জুলাই জাদুঘর চালুর দাবি জানিয়ে বলেন, দেরি হলে আন্দোলনের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম আরও সক্রিয় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বাজেট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, চলতি অর্থবছরের বাজেটে বড় ধরনের ঘাটতির সম্ভাবনা রয়েছে, তাই এটি এক বছর পর্যবেক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




