সাজিদ হত্যা ইস্যুতে স্পর্শকাতর মন্তব্য, দুই শিক্ষার্থীকে শোকজ ইবি প্রশাসনের


প্রকাশিত: ১২:০৮ ২৮ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুই শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোকজকৃত শিক্ষার্থীরা হলেন— জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার সাধারণ সম্পাদক মো. শামীম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাদের এ নোটিশ দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
নোটিশে বলা হয়, গত ২৬ অক্টোবর (২০২৫) এক মিছিল শেষে শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যা বিষয়ে তারা উল্লেখ করেন, ‘হত্যাকারীর বিষয়ে প্রশাসন অবগত থাকার পরেও ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হবে বলে তাদেরকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’। তাদের এ বক্তব্যে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের এ বক্তবের উৎস ও কারণ আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রক্টরের কার্যালয়ে প্রদান করতে নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর সাজিদ হত্যার ১০০তম দিবস উপলক্ষে ‘প্রতীকী কফিন মিছিল’ পরবর্তী সমাবেশে প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ করেন তারা।
এসময় বক্তব্যে মো শামীম বলেন, ‘আমরা জানতে পেরেছি সিআইডি খুনি পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল হবে তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ধরতে দিচ্ছে না।' একই সমাবেশে পূণরায় এই কথা বলেন ইসমাইল হোসেন রাহাত।
অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‘আমি পূর্বের বক্তার (শামিম) বক্তব্য কোট করেছি। আমার কাছে সোর্স জানা নাই। সন্দেহভাজনের ব্যাপার থেকে আলাপটা দিয়েছি।'
এদিকে জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা সেক্রেটারি মো শামীম বলেন, ‘আপনারা অনেকে বিভিন্ন পেইজের পোস্টে গুঞ্জন দেখতে পাচ্ছেন। এমতাবস্থায় হয়তো আমি বলে ফেলেছি যে, 'আমি জানতে পেরেছি’। এটা ল আমার স্লিপ অব টাং হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। কেউ যদি আমার বক্তব্য কোট করে তাহলে সেটা দূরদর্শীতার অভাব এবং এটা তার (রাহাত) উচিত হয়নি।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে




