বিদেশি অধ্যাপকের স্বাক্ষর জালিয়াতি ইবির সাবেক সমন্বয়কের


প্রকাশিত: ০৫:১৪ ১৭ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক সহ-সমন্বয়ক ও অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসানের বিরুদ্ধে বিদেশি অধ্যাপকের স্বাক্ষর জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের (UNO) এক প্রফেসরের স্বাক্ষর নকল করে তিনি একটি ভুয়া চাকরির প্রস্তাবপত্র (অফার লেটার) তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিজের মূল সনদ উত্তোলনের প্রক্রিয়া সহজ করতে নাহিদ হাসান এই জাল অফার লেটার তৈরি করেন। নথিতে উল্লেখ করা হয়, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের অর্থনীতি ও অর্থসংস্থান বিভাগ থেকে তিনি ২০২৫-২৬ বর্ষে টিচিং অ্যাসিস্ট্যান্ট (TA) পদে নিয়োগ পেয়েছেন। এতে আরও বলা হয়, তার কর্মকাল শুরু হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে এবং শেষ হবে ১৩ মে ২০২৭ পর্যন্ত। পাশাপাশি বাৎসরিক ১৮ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড, ফুল-টাইম গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে তালিকাভুক্তি ও নন-রেসিডেন্ট ফি মওকুফের তথ্যও উল্লেখ করা হয়।
অন্য একটি নথিতে দেখা যায়, নাহিদ হাসান ১৪ নভেম্বর ওই অফার গ্রহণ করেছেন বলে দেখানো হয় এবং সেখানে তার স্বাক্ষর সংযুক্ত রয়েছে।
তবে সংশ্লিষ্ট প্রফেসরের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেন তিনি। ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের অর্থনীতি বিভাগের প্রফেসর ও পিএইচডি প্রোগ্রাম সমন্বয়কারী ড. কবীর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার স্বাক্ষর জাল করে একটি ভুয়া অফার লেটার তৈরি করা হয়েছে। এটি স্পষ্টতই অনৈতিক কাজ।
তবে তিনি জানান, এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বড় কোনো ক্ষতি হোক তিনি তা চান না, বরং ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত নাহিদ হাসানকে ফোন দিলে ফোন রিসিভ করেননি। তবে তিনি গণমাধ্যমকে জানান, আমার ভুল হয়েছে। মূল সনদ উত্তোলনের জন্য কিছু প্রক্রিয়া জটিল ছিল। এক জুনিয়রকে বললে সে এই অফার লেটারটি তৈরি করে দেয়। এটা করা আমার একেবারেই উচিত হয়নি।
এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, প্রথমে অফার লেটার সংযুক্ত করে আবেদন জমা দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রফেসরকে ই-মেইল পাঠায়। কিন্তু সাড়া না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষ কর্মকর্তার বিশেষ সুপারিশে নাহিদ হাসান মূল সনদ উত্তোলনের প্রক্রিয়া এগিয়ে নেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, সুপারিশের পর তার সনদ প্রিন্ট সম্পন্ন হলেও এখনো হস্তান্তর করা হয়নি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর সনদ প্রস্তুত করা হয়েছে। সব ক্ষেত্রে শতভাগ যাচাই সম্ভব হয় না। অনেক সময় বিশেষ সুপারিশেও কাজ করতে হয়। তবে অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখব।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




