ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মাজারে হামলা, গ্রিল ও কবর ভাঙচুরে এলাকায় চাঞ্চল্য


প্রকাশিত: ১১:৫৮ ২৭ ডিসেম্বর ২০২৫
ঠাকুরগাঁও সদর উপজেলায় গভীর রাতে হযরত বাবা শাহ সত্যপীরের মাজারে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় মাজারের গ্রিল ভেঙে ফেলা হয় এবং পাশে থাকা কয়েকটি কবর ভাঙচুর করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাজারটি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতের আঁধারে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা মাজারে প্রবেশ করে পরিকল্পিতভাবে গ্রিল ভেঙে ফেলে। এ সময় মাজারসংলগ্ন তিনটি কবর ভাঙচুর করা হলেও মূল মাজার ও দানবাক্স অক্ষত রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ফজরের নামাজ আদায় করতে এসে মসজিদে মুসল্লিরা ভাঙচুরের চিহ্ন দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই একটি চক্র এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শাহ সত্যপীর মসজিদ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, “ফজরের নামাজ পড়তে এসে দেখি মাজারের গ্রিল ভাঙা এবং কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্মীয় উগ্রপন্থীদের কোনো ইন্ধনে এ ঘটনা ঘটতে পারে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




