ফরিদপুরে স্কুলব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, কি ছিল সেই ব্যাগে?


প্রকাশিত: ০৭:০৯ ১০ জানুয়ারী ২০২৬
ফরিদপুর শহরের আলীপুর ব্রীজ এলাকায় একটি স্কুলব্যাগের ভেতর থেকে বোমা–ককটেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বালির বস্তা দিয়ে ঘিরে ফেলে এবং বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করার কার্যক্রম চালায়।
ঘটনাটি ঘটে শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে। ফরিদপুর শহরের আলীপুর ব্রীজের দক্ষিণ পাশের একটি বস্তি এলাকায় পড়ে থাকা একটি স্কুলব্যাগ দেখে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে তার পেঁচানো বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করে।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি বোমা, ককটেল নাকি অন্য কোনো বস্তু—তা নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে। বিস্তারিত যাচাই শেষে এ বিষয়ে নিশ্চিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, একটি স্কুলব্যাগ থেকে একটি মাত্র বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এটি আসলেই বিস্ফোরক কি না, তা পরীক্ষা না করে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রেখে যথাযথ প্রক্রিয়ায় বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। পুলিশ ও যৌথবাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




