ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার


প্রকাশিত: ১২:২৯ ৬ এপ্রিল ২০২৬
ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী Abul Sarkar-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন মানিকগঞ্জের ঘিওর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, একটি মেলার মঞ্চে গানের সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য দিয়েছেন তিনি।
পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া ১ ডিসেম্বর ঢাকার একটি আদালতে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। সেখানে অভিযোগ করা হয়, তার গানে আল্লাহকে নিয়ে অশ্রদ্ধাপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য রয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
মামলায় দণ্ডবিধির ১৮৬০ সালের ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
হাইকোর্টের এই আদেশের ফলে আপাতত জামিনে মুক্ত থাকার সুযোগ পেলেন এই বাউল শিল্পী।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো আশ্রয় থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- হিজাব পরা ছবি নিয়ে সমালোচনার মুখে অঙ্কিতা লোখান্ডে
- পিএসজির ঐতিহাসিক জয়ের রাতে উত্তপ্ত প্যারিস, গ্রেপ্তার ৪০০-এর বেশি
- সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা
- কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত সেনা; ক্ষতিগ্রস্ত ২ রিপার ড্রোন
- বাংলাদেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বিএনপির বিকল্প নেই: শামা ওবায়েদ
- চামড়া পাচার রোধে কঠোর নির্দেশ, জুলাইয়ে আসছে চামড়া খাতের মহাপরিকল্পনা
- ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনি নোটিশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবি
- যে বক্তব্যে তোলপাড়, অবশেষে তা প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন বিসিএসের ১২ কর্মকর্তা
- বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- অনলাইন আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার ঘোষণা বিএনপি
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- বায়তুল মাল নিয়ে বিতর্ক: জামায়াত এমপি মাসুদকে রাশেদের প্রশ্ন
- হরমুজে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি
- স্পিরিট এয়ারলাইনস বন্ধের ঘোষণা: ২৫ বছরে মার্কিন বিমান খাতে বড় ধাক্কা
- কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও ও বাস টার্মিনাল অবরোধ




