নোয়াখালীতে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বৈষম্য বিরোধী গণ-আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ মো. মনির (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে সেনাবাহিনীর সহযোগিতায় কাদরা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মনির সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আহমেদপুর গ্রামের মো. হানিফের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্পের একটি বিশেষ দল মো. মনিরকে বসতঘর হতে পিস্তলসহ হাতে নাতে আটক করে। পরে সেনবাগ থানায় সংবাদ দিলে জরুরি ডিউটিতে নিয়োজিত এস আই মোজাম্মেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার করা পিস্তলটি জব্দ করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মোর নিউজকে বলেন, আসামি জানিয়েছে, আগ্নেয়াস্ত্রটি তার চাচাতো ভাইয়ের কাছ থেকে নিয়েছে। আমরা শিওর এটি থানা থেকে লুট হওয়া অস্ত্র। কিন্তু কোন থানা থেকে লুট হওয়া তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। অস্ত্র আইনে তার বিরুদ্ধে হামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক






