বিনামূল্যে ফলাফল ভিত্তিক শিক্ষা (ওবিই) কারিকুলাম বিতরণ


প্রকাশিত: ০৪:৫০ ১৮ সেপ্টেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলাফল ভিত্তিক শিক্ষা (ওবিই) কারিকুলাম বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মীর মোশাররফ ভবনের ৪র্থ তলার করিডোরে এ বিতরণ কর্মসূচি পালন করে বিভাগটি।

অনুষ্ঠানে বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল করিম, সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও ডেপুটি রেজিস্ট্রার এনামুক হক। এসময় বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের স্নাতকোত্তর, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলাফল ভিত্তিক শিক্ষা (ওবিই) কারিকুলাম বিতরণ করা হয়। এছাড়া কারিকুলাম প্রস্তুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করে বিভাগটি।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, 'শিক্ষার্থীরা ক্লাস শুরুর সাথেই সাথেই এই কারিকুলাম প্রদান করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আইন, শিক্ষা কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, বিভাগের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর জন্য এই কারিকুলাম প্রণয়ণ করা হয়েছে। এই ওবিই কারিকুলাম বিশ্বব্যাপী স্বীকৃত।'
তিনি আরো বলেন,' বিভাগের পক্ষ থেকে কারিকুলাম পাওয়া শিক্ষার্থীদের হক। তাই আমরা সকল শিক্ষার্থীদের মাঝে এটি বিনামূল্যে বিতরণ করেছি। আমরা শিক্ষার্থীদের হক আদায়ের চেষ্টা করেছি। এই কারিকুলাম বিভাগের সকলের পরিশ্রমের ফসল। এই কার্যক্রমে শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে

