টানা পাঁচবারের মতো সেরা শাখা ইবির তরুণ কলাম লেখক ফোরাম


প্রকাশিত: ০৪:২৩ ২২ সেপ্টেম্বর ২০২৪
টানা পাঁচবারের মতো সেরা শাখা নির্বাচিত হয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির ২০২৩-২৪ কার্যবর্ষের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইবি শাখাকে সেরা শাখা ঘোষণা করেন।

এছাড়া আলাদা বিজ্ঞপ্তিতে একই শাখার সদস্য মিজানুর রহমান মিজানকে বর্ষসেরা লেখক ঘোষণা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লেখালেখির পাশাপাশি তরুণ লেখকদের লেখায় উদ্বুদ্ধ করা, বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক চর্চার কাজে জোর দিয়ে পরপর ৫ম বারের মতো কেন্দ্রীয়ভাবে সেরা শাখা নির্বাচিত হয়।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের সভাপতি আবু তালহা আকাশ বলেন, 'ইবি শাখা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেই লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে অবিরাম এগিয়ে চলছে। প্রতিষ্ঠা পরবর্তী ৫বার সেরা শাখার গৌরব অর্জনে সম্মানিত উপদেষ্টা মন্ডলী, কার্যনির্বাহী পর্ষদ, সদস্য সহযোগী সদস্য শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুনদের হাত ধরে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি।'
উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ইবি শাখা। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার, কর্মশালা ও লেখক সম্মেলনের আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে

