নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ


প্রকাশিত: ০৭:১৫ ২৫ এপ্রিল ২০২৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসিফ মাহমুদ নামের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরে আমরা জানতে পারি, তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।
তিনি আরও জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেখানে যারা উত্তীর্ণ হবেন, তারাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এর আগে দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা শুরু হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। এটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুতকৃত একটি শিক্ষা কার্যক্রম। এ প্রোগ্রামের মাধ্যমে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব এবং সুশাসন বিষয়ক সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।
প্রোগ্রামের আওতায় সরকারি নীতিনির্ধারণ ও বিশ্লেষণ (পাবলিক পলিসি অ্যানালাইসিস), শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠান বিষয়ক পাঠ, নীতিনির্ধারকদের জন্য অর্থনীতি, গবেষণা পদ্ধতি, জনপ্রশাসন ব্যবস্থাপনা, নেতৃত্ব ও কৌশলগত ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পাঠদান করা হয়ে থাকে।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা

