৪০% ক্লাস অনলাইনে: সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ — হাইব্রিড মডেলে উচ্চশিক্ষা


প্রকাশিত: ০৪:০০ ৪ আগস্ট ২০২৫
রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে গঠিত হতে যাওয়া নতুন সরকারি বিশ্ববিদ্যালয় ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ হাইব্রিড শিক্ষা পদ্ধতিতে পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ ক্লাস সশরীরে নেওয়া হবে। তবে সব ধরনের পরীক্ষা সরাসরি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবর রহমান, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম ফায়েজ, ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দীন খান এবং সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতটি কলেজকে চারটি পৃথক ‘স্কুল’-এ ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ‘স্কুল অব সায়েন্স’ হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ নিয়ে। ‘স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস’ এবং ‘স্কুল অব বিজনেস’ পরিচালিত হবে সরকারি তিতুমীর কলেজ থেকে। আর ‘স্কুল অব ল অ্যান্ড জাস্টিস’ পরিচালিত হবে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে।
নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম চারটি সেমিস্টার সাধারণ (নন-মেজর) কোর্সে অধ্যয়ন করবেন। এরপর পঞ্চম সেমিস্টার থেকে (তৃতীয় বর্ষের শুরুতে) নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিভাগ (ডিসিপ্লিন) পরিবর্তনের সুযোগ থাকবে। তবে ক্যাম্পাস পরিবর্তন করা যাবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সব প্রস্তুতি সম্পন্ন করে প্রয়োজনীয় অধ্যাদেশ জারি করা হবে।
এছাড়া, সাতটি কলেজে উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা পূর্বের মতোই চালু থাকবে এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও দায়িত্বে থাকবেন। ফলে এইচএসসি পর্যায়ে পাঠদান ব্যাহত হবে না এবং শিক্ষক সংকটও সৃষ্টি হবে না।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা

