• বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত পাঁচজন

ফের ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত পাঁচজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮ ২১ আগস্ট ২০২৫

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছেন। এই সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানা পুলিশ সংঘর্ষের খবর পায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানিয়েছেন, দুই কলেজের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি আরও বলেন, গত মঙ্গলবার ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেছিল সিটি কলেজের শিক্ষার্থীরা।

ওসি জানান, আজ সকালে সেই ঘটনায় একজন শিক্ষার্থীর শার্ট টেনে ছিঁড়ে ফেলা হয়। এরপরই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/