নড়াইলের মেধাবী পুষ্পিতা দাসের জিপিএ-৫ অর্জন, স্বপ্ন ব্যারিস্টার হওয়ার


প্রকাশিত: ০৮:৩২ ১৭ অক্টোবর ২০২৫
নড়াইলের তুলারামপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী পুষ্পিতা দাস এ বছর এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছেন। তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে ভাঙ্গুরা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
এর আগে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাতেও তিনি জিপিএ-৫ পেয়েছিলেন। ধারাবাহিক এই সাফল্যে খুশি তার পরিবার, আত্মীয়স্বজন এবং স্থানীয় এলাকাবাসী।
পুষ্পিতা দাস তুলারামপুর ইউনিয়নের জনক কুমার দাস ও রত্না দাসের একমাত্র সন্তান। তার পিতা জনক কুমার দাস বাংলাদেশ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতি, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক এবং তার মা একজন গৃহিণী।
মেয়ের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জনক কুমার দাস বলেন, “মেয়ের ধারাবাহিক ফলাফলে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতেও যেন সে এই সাফল্যের ধারা বজায় রাখতে পারে, সেই আশাই করছি।” মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, পুষ্পিতার স্বপ্ন একজন ব্যারিস্টার হওয়া।
তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত কুমার মণ্ডল বলেন, “পুষ্পিতা আমাদের বিদ্যালয়ের গর্ব। সে শুধু পড়ালেখায় নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পারদর্শী। আমরা তার এই সাফল্যে গর্বিত এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
নিজের অনুভূতি ব্যক্ত করে পুষ্পিতা দাস বলেন, “আমি লেখাপড়া শেষ করে ব্যারিস্টার হতে চাই। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যশোর শিক্ষা বোর্ডে এ বছর ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ৭৫৪ জন কম। বোর্ডে পাসের হারও কিছুটা কমে দাঁড়িয়েছে ৫০ দশমিক ২০ শতাংশে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
