• শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ | ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব: ৬০ শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব: ৬০ শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ইবি শাখার উদ্যোগে এক বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। “With the Conviction to build a Moral society” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উৎসবে ৬০ জনের বেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ক্যাম্পাস গার্ডিয়ান হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জাফর আলী।

সংগঠনটির ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার জানান, “মোরাল প্যারেন্টিং ট্রাস্ট একটি সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটি অদম্য, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, ব্যক্তিগত দক্ষতাবৃদ্ধি, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, চিকিৎসা পরামর্শ ও নৈতিক সমাজ গঠনসহ সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।”

ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার বলেন, “এসব অনুষ্ঠানে মোরাল চাইল্ডদের সর্বোচ্চ উপস্থিতি কামনা করছি। যারা আমাদেরকে বৃত্তি দিচ্ছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো এবং তাদের কমিটমেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। শিক্ষার্থীরা এই বৃত্তির অর্থ নিজেদের উন্নয়নে ব্যবহার করবে।”

উল্লেখ্য, মোরাল প্যারেন্টিং ট্রাস্ট নিয়মিতভাবে বৃত্তি উৎসবের পাশাপাশি ফ্রি চিকিৎসা পরামর্শ, সাবলম্বী প্রজেক্ট, ১০০ বই পড়া উৎসব, বেসিক কম্পিউটার কোর্স, কম্পিউটার প্রোগ্রামিং, গবেষণা, বিদেশে অধ্যয়ন ও আইএলটিএস সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

এমএনবিডি/ তানিম তানভীর

বিজ্ঞাপন