প্রথমবারের মতো প্রকাশ্যে ইবি ছাত্রী সংস্থা


প্রকাশিত: ০৫:২১ ২১ অক্টোবর ২০২৫
দুই দিনব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইবি শাখা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।
সরেজমিন দেখা যায়, বটতলার পাশেই সুসজ্জিত ছাউনি টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বুথ সংগঠন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য, বাকিগুলোতে উপহার, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদী দেওয়ার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উৎসবে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন ব্যানার টানানো হয়েছে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি নতুন সদস্য আহ্বান করছেন এবং নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছেন। মেহেদী উৎসবের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে লাইনে দাঁড়িয়েও মেহেদী নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বলেন, “ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে আয়োজিত এই মেহেদী উৎসবের ভেতরের পরিবেশ অত্যন্ত সুন্দর। মেয়েররা একে অপরকে মেহেদী দিচ্ছে। এই দৃশ্যটা দেখতেই অনেক ভালো লাগছে। সাথে আমি নিজেও মেহেদী দিয়েছি। তো অনেক সুন্দর একটা আয়োজন করেছে ইসলামী ছাত্রী সংস্থা।”
তিনি আরও বলেন, “ওদের কার্যক্রম সম্পর্কে আমার আগে বিশেষ কোনো ধারণা ছিল না, আগে জানতাম তারা শুধু পর্দা নিয়ে কাজ করে তবে ইদানিং দেখছি যে তারা বেশ ভালো ভালো কিছু কাজ করছে। তো আমি আশা রাখছি সংগঠনটি আরও ভালো কিছু করবে। মেহেদি উৎসব বা অন্যান্য আরও বিভিন্ন বিষয়ে আয়োজন করা যেতে পারে। কারণ এই বিষয়গুলা ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বৃদ্ধি করে এবং সবার মন মানসিকতা আরও উন্নত হয়।”
সংগঠনটির শাখা সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। এটি সুস্থ সংস্কৃতিচর্চার অংশ হিসেবে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আমাদের শাখা নিয়মিতভাবেই নানাবিধ ইতিবাচক কর্মসূচির আয়োজন করে থাকে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে এমন আয়োজন বৃহত্তর পরিসরে করা সম্ভব হয়নি। তবে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের সম্পৃক্ত করে কার্যক্রমগুলো পুনরায় শুরু করেছি এবং ইনশাআল্লাহ সামনে তা আরও বিস্তৃত হবে। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।”
এমএনবিডি/তানিম তানভীর
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে

