ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়


প্রকাশিত: ০৫:০২ ২৪ অক্টোবর ২০২৫
হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রমহানি, গাজীপুরে আশামনিকে ধর্ষণ, খতিব মহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামে আলিফ হত্যাসহ ইসকনের সব সন্ত্রাসী কর্মকান্ড এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মিছিলে, ‘দঁড়ি লাগলে দঁড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে,’ ‘তুমিও জানো, আমিও জানি, ইসকন তুই হিন্দুস্তানি,’ ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী,’ ‘বদরের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার,’ ‘বিচার বিচার বিচার চাই,আলিফ হত্যার বিচার চাই,’ ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না,’ ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান,’ ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই কর’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
সমাবেশে বিগত সময়ে ইসকনের সন্ত্রাসী কর্মকান্ডের খন্ডাংশ তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে ইসকন নামক বিষফোঁড়া, ভারতের দালাল ও সন্ত্রাসী সংগঠন উঠে পড়ে লেগেছে। বিগত সময়ে তারা আওয়ামী ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে। হয়
ইসকনকে নিষিদ্ধ করুন অথবা গদি ছেড়ে দিন। ইসকনের বিরুদ্ধে জিহাদ করা আমাদের নৈতিক দায়িত্ব।
এছাড়া তারা বলেন, ইসকনকে সমর্থন করা মানে আরএসএসকে সমর্থন করা, আরএসএসকে সমর্থন করা মানে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা, বিজেপিকে সমর্থন করা মানে মোদিকে সমর্থন করা, মোদিকে সমর্থন করা মানে বাংলাদেশের আওয়ামী লীগকে সমর্থন করা, আওয়ামী লীগকে সমর্থন করা মানে স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করা,হাসিনাকে সমর্থন করা মানে এদেশের দুই হাজার শহীদের খুনকে সমর্থন করা। আমরা যে ধর্মের বর্ণের বা জাতিরে হই না কেন, সবার আগে আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। কিন্তু বিগত সময়ে আমরা দেখে আসছি যে সকল ছাত্রলীগ কর্মী ইসকন সদস্য ছিল তাদের কে বিশেষ পদ দেওয়া হতো। এই ইসকনকে বাংলাদেশ থেকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন বলেন, আজকে আমাদের প্রত্যেকের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট যে ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, বরং এটা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর অঙ্গ সংগঠন। ইসকন আমাদের দেশে ধর্ম প্রচার করছে না, বরং তারা তাদের আরএসএস-এর কর্মকাণ্ড এখানে প্রচার এবং প্রসার করতেছে। তারা ধর্মের ছদ্মবেশে, ধর্মের লেবাস পরে তারা এই দেশে উগ্র হিন্দুত্ববাদকে প্রচার এবং প্রসার করার জন্য মাঠে নেমেছে।
তিনি বলেন, ইসকন গত ১৬ বছর এই দেশকে তারা অভয়ারণ্যরূপে পেয়েছিলো।বিগত ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে উত্তরার মতো একটা জায়গায় দুই বিঘা সম্পত্তি বিনামূল্যে দিয়েছিল। তারা সেই আদর এবং সোহাগ পেয়ে আমাদের মুসলমানদের উপর অস্ত্র ধরছে। আমাদের মুসলমানদের ইজ্জত-আব্রু নিয়ে তারা খেলা করছে, তামাশা করছে। বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছে যে ইসকন কোনো হিন্দু সংগঠন না। এটা উগ্র হিন্দুত্ববাদের প্রচার এবং প্রসারের জন্য এখানে আদা-জল খেয়ে নেমেছে। তারা আমাদের হিন্দু-মুসলমানের সম্প্রীতির যে সৌন্দর্য রয়েছে, সে সৌন্দর্যকে নষ্ট করতেছে। ইসকনের মতো একটা সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, সারা দুনিয়ার প্রত্যেকটা বিবেকবান মানুষের মনের দাবি ইসকনের মতো একটা সন্ত্রাসী সংগঠন দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না। কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি জানাতে চাই, যে বাংলাদেশের আপামর তাওহীদি জনতার দাবি এবং প্রত্যেকটা বিবেকবান মুসলমান মানুষের দাবি ইসকনকে নিষিদ্ধ করা হোক, তাদের কর্মকাণ্ডকে এখানে নিষিদ্ধ করা হোক এবং তাদের হাতে যত অপরাধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা অপরাধের সুস্থ বিচার করা হোক এবং প্রত্যেকটা বিচারে যারা আসামি, যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে তৌহিদী জনতার সামনে বিচার করে ইনসাফ কায়েম করা হোক।
প্রসঙ্গত, ইসকন সদস্য কর্তৃক গাজীপুরে একজন ইমামকে গুম ও নির্যাতন, গাজীপুর ও বুয়েটে মুসলিম মেয়েকে ধর্ষণের ঘটনায় এ সংগঠনকে নিষিদ্ধের দাবি তোলা হয়।
ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। বর্তমানে বিশ্বের শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব রয়েছে। তবে বেশকিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ। চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়ও নিষিদ্ধ ইসকন। ইরানে ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এ ছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই।
বিজ্ঞাপন
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- নভেম্বরেই ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন
- আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস