পবিপ্রবিতে দি কোস্টাল ভেট সোসাইটির সপ্তম বার্ষিক কনফারেন্স সম্পন্ন


প্রকাশিত: ০৫:৩২ ২৫ অক্টোবর ২০২৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসি কনফারেন্স হলে আজ (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ‘দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর সপ্তম বার্ষিক কনফারেন্স।
দিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় এক উৎসবমুখর ও জ্ঞানসন্ধানী পরিবেশে, যেখানে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন ও প্রাণিসম্পদ সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নানা দিক তুলে ধরা হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল— “উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদের সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা শক্তিশালীকরণ।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন পবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন,
“বাংলাদেশের উপকূল কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, এটি আমাদের জাতীয় জীবনের প্রাণস্পন্দন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কৃষি ও প্রাণিসম্পদ আজ অস্তিত্বের সংকটে। এমন পরিস্থিতিতে ভেটেরিনারি বিজ্ঞানীরাই হয়ে ওঠেন এই অঞ্চলের প্রকৃত রক্ষাকর্তা। প্রাণিস্বাস্থ্য রক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি, এবং খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েই আমরা গড়ে তুলতে পারি একটি টেকসই ও সমৃদ্ধ উপকূলীয় অর্থনীতি।”
তিনি আরও বলেন,
“এই সম্মেলন কেবল একটি আয়োজন নয়, বরং এটি ভবিষ্যৎ যাত্রার সূচনা। খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহিষ্ণু জাত উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি নতুন বৈজ্ঞানিক অধ্যায় গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন।
কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন অংশগ্রহণকারী, অতিথি ও সহযোগী প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব আলম। তিনি উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য টেকসই উদ্ভাবন, আধুনিক ভেটেরিনারি প্রযুক্তি এবং পরিবেশবান্ধব প্রাণিসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি সংস্থা ও শিল্পখাত থেকে প্রায় ২০০ জন গবেষক, শিক্ষক ও পেশাজীবী অংশ নেন।
ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে এনিমেল হেলথ, ফুড সেফটি, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), ভ্যাক্সিনেশন ও প্রাণিসম্পদ উৎপাদন বিষয়ে নানা গবেষণা উপস্থাপন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
সমাপনী অধিবেশনে সদস্য-সচিব ডা. ইব্রাহিম খলিল (সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল, বরিশাল) ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. মো. আহসানুর রেজা।
পবিপ্রবি প্রশাসন ও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত এই কনফারেন্স প্রাণবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপনা ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে উপকূলীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নকে আরও বেগবান করার এক নতুন অঙ্গীকারে পরিণত হয়।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ



