ইবিতে কোরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ০৪:২৬ ২ নভেম্বর ২০২৫
সাজিদ ও পোশাক ইস্যুতে পবিত্র কোরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (২ নভেম্বর) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচিতে তারা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘শিক্ষক অবমাননা, মানিনা মানবো না’, ‘নোংরা রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লাশ নিয়ে রাজনীতি চলবে না’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “যে কোনো রাজনৈতিক বা অন্য যে কোনো ইসলামবিদ্বেষী গোষ্ঠীই সাজিদ ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে। এ ইস্যুকে ব্যবহার করে একটা অংশ আল কুরআন বিভাগকে নিয়ে, পবিত্র আল কুরআনকে নিয়ে, হিজাব ও নারীদের পোশাকসহ ইসলামকে নিয়ে কটূক্তি করে বিদ্বেষ ছড়াচ্ছে। এর বিরুদ্ধেই আজকে আমাদের অবস্থান। কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এ ইস্যুকে কেন্দ্র করে কুরআন ও নারী শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এমনকি কেউ কেউ বলেছেন, আল-কোরআন বিভাগের ছাত্রী নাকি ‘নেংটা হয়ে কোরআন পড়ে’। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনো নাস্তিকও করার সাহস দেখায়নি। এছাড়া আরেকজন বলছে, স্যারকে নেংটা হয়ে ক্ষমা চাইতে হবে।এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে আমাদের অবস্থান।
তারা আরও বলেন, আমরা কোনো ভুলের পক্ষ নিচ্ছি না, তবে সংশ্লিষ্ট শিক্ষক ইতোমধ্যে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। এরপরও তাকে বহিষ্কারের দাবি এবং ব্যক্তিগত আক্রমণ অগ্রহণযোগ্য। এটি ইসলামবিদ্বেষী ও শিক্ষাবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা কোনোভাবেই সাজিদ আব্দুল্লাহকে নিয়ে নোংরা রাজনীতি হতে দিতে চাই না। কিন্তু আমরা দেখছি তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সাজিদ ইস্যুকে ব্যবহার করছে।
উল্লেখ্য, শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়া আল কুরআন বিভাগের শিক্ষকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের নিকট লিখিত অভিযোগ দিয়েছে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জারিন তাসনীম পুষ্প। এতে তারা ৩০ ঘণ্টার মধ্যে স্বপদ হতে বহিষ্কার করে যথাযথ তদন্ত সাপেক্ষ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে ঘটনার পরপরই অভিযুক্ত সেই শিক্ষক সংবাদ সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
