জুলাই বিরোধী শিক্ষকদের পক্ষে ইবির দুই বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৪:৩১ ২ নভেম্বর ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থান বিরোধী হিসেবে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই তালিকায় রয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম । রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মার্কেটিং বিভাগ ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা, ‘প্রশাসনের প্রহসন মানি না মানবো না, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও শিক্ষকদের সম্মান, আমাদের দাবি একটাই, বহিষ্কার প্রত্যাহার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বলেন, “মাজেদুল হক স্যার বিগত সময় কোনো দুর্নীতি বা খারাপ কাজে তাঁর অ্যাক্টিভিটিজ আমরা দেখি নি। তাকে দেখানো হয়েছে জুলাই বিরোধী, কিন্তু সে সময়ে কোনো স্টুডেন্ট বা শিক্ষক প্রেশারাইজ করেছে তখন এমন কোনো অভিযোগ ওঠে নি। একজন নিরপেক্ষ শিক্ষক যে সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। তাঁকে এইভাবে বহিষ্কার করা হয়েছে। যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
তারা আরও বলেন, “আমাদের বিভাগে মাত্র পাঁচ জন শিক্ষক। একজন কে যদি বহিষ্কার করা হয় তাহলে আমাদের ৫০০ শিক্ষার্থীর ক্যারিয়ার হুমকির মুখে। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এটা পুনর্বিবেচনা করে। যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।”
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বলেন, “আমাদের স্যার আন্দোলনে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীকে বাঁধা ও হুমকি দেন নি। এছাড়াও তিনি ৪ আগস্টের মিছিলেও ছিলেন না। প্রশাসনের কাছে অনুরোধ তাঁর বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হোক।”
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের আশ্বাসে মানববন্ধন স্থগিত করে শিক্ষার্থীরা। তিনি বলেন, “তোমাদের মেসেজটা আমরা শুনলাম। আমরা ভিসি স্যারের কাছে তোমাদের কথাগুলো তুলে ধরবো।”
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান বিরোধী হিসেবে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
