আজিজ হল ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃব্লক শর্টপিচ টুর্নামেন্ট অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:০৯ ৪ নভেম্বর ২০২৫
আবাসিক শিক্ষার্থীদের নিয়ে আন্তঃব্লক শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল শাখা ছাত্রশিবির। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে হলটির ন্যাশনাল ভবনের চারটি ব্লক এবং ইন্টারন্যাশনাল ভবনের দুইটি ব্লকসহ মোট ছয়টি দল অংশ নেয়। পরে এদিন রাত সাড়ে ৯টার দিকে ন্যাশনাল ভবনের ৩য় ও ৪র্থ ব্লক এবং ন্যাশনাল ২য় ব্লকের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ন্যাশনাল ২য় ব্লক চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে নগদ দুই হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ পনেরোশ টাকা ও ট্রফি দেওয়া হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক আরিফুল ইসলাম, হল শাখার সভাপতি তানজিল হোসাইন ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।
হল শাখা ছাত্রশিবিরের সভাপতি তানজিল হোসাইন বলেন, “আমরা সবার সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধির জন্য এই আয়োজন করেছি। হলের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ইবির ক্রিকেট মাঠ আজ সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল চিন্তা-দর্শনের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের এই বন্ধন ক্যাম্পাস জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকুক—এই প্রত্যাশা করছি।”
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়ন করা প্রয়োজন। আজকের এই খেলাধুলার মূল উদ্দেশ্যই হলো ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন। পাশাপাশি আমাদের উচিত হলের অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, যারা হলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে

