ইবির সাথে ইসলামী ব্যাংকের চুক্তি, চালু হবে ই-পেমেন্ট সিস্টেম


প্রকাশিত: ০৮:৫৭ ৮ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার(৮ নভেম্বর) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ যশোর জোন শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. কামাল উদ্দীন জসিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও ইসলামী ব্যাংকের প্রতিনিধিরা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, আগামী সাপ্তাহ থেকে শিক্ষার্থীদের জন্য এই কার্যক্রমটি উন্মুক্ত করে দেওয়া হবে। দেশের যেকোনো প্রান্ত থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট ঘরে বসেই অনলাইনে পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন অধ্যাপক ড. কামরুজ্জামান এবং দোয়া পরিচালনা করেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. কামাল উদ্দীন জসিম বলেন, “ইসলামী ব্যাংক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ দ্রুত এগিয়ে যাবে। আগে শিক্ষার্থীদের বিভিন্ন পেমেন্ট দিতে হতো লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হতো। আশা করছি, আগামী সপ্তাহ থেকেই তারা সব ধরনের পেমেন্ট ডিজিটালভাবে সম্পন্ন করতে পারবে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দাবি পূরণ হতে যাচ্ছে। আমরা অনেক দিন ধরেই এই কার্যক্রম বাস্তবায়নের পথ খুঁজছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংক এগিয়ে আসায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তব রূপ পাচ্ছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
