ইবিতে বৈছাআ'র নতুন কমিটি; আহ্বায়ক সুইট, সদস্য সচিব সৌরভ


প্রকাশিত: ০৩:৩৭ ৯ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী এস এম সুইট এবং সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ইয়াশিরুল কবির সৌরভ মনোনীত হয়েছেন। এছাড়া সংগঠনের মুখ্য সংগঠক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের গোলাম রব্বানী ও মুখপাত্র হিসেবে বায়োটেকনোলজি বিভাগের ২০২০-২১ বর্ষের সাদিয়া মাহমুদ মীম মনোনীত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাস জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কমিটির অন্যরা হলেন–সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাইন, তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মিনহাজুর রহমান মাহিম, যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, আব্দুল্লাহ, রাজু, আবু সাঈদ ও শিহাব উদ্দীন, সংগঠক ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতীম চক্রবর্তী ও সোহান।
এছাড়াও অন্য সদস্যরা হলেম- ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, আরমান হক, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, ইমরান শেখ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, রিপন ইসলাম রতন, স্বাধীন, জিম, জোবায়ের বিন লতিফ, হিমেল মোল্লা, মেহেদী হাসান ও প্রণব শর্মা।
নবমনোনীত আহ্বায়ক এস এম সুইট বলেন, আমাকে মনোনীত করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।
নবমনোনীত সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে। এই কমিটিতে যারা আছেন ও যারা নেই তাদের সবার এবং জুলাইয়ের সকল সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
