১৩ নভেম্বর ঘিরে তৎপর ইবির আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তারা


প্রকাশিত: ০৯:৩৩ ১৩ নভেম্বর ২০২৫
রাত পোহালেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় কবে দেয়া হবে। এই দিন সারাদেশে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ৷ দিনটিকে ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তারাও তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তারা একাধিকবার মিটিং করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে৷
গোপন সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের একটি কক্ষে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তারা মিটিং করেন। মিটিংয়ের নেতৃত্বে ছিল সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ আসকারী ও সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন। এছাড়া মিটিংয়ে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ড. আহসানুল আম্বিয়া ও অধ্যাপক ড. শাহজালাল মন্ডল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন বলেন, ‘সাবেক ভিসি ড. হারুন অর রশীদ আসকারী আমার বন্ধু। দীর্ঘদিন তার সাথে সাক্ষাৎ হয় না। সেই কারণে ব্যক্তিগতভাবে আমি তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ড. আনোয়ারের সাথে দেখা হয়। এছাড়া এসময় আরো কয়েকজনের সাথে দেখা হয়েছে। তবে সেটা বিভিন্ন সময়। এর বাইরে কোন মিটিং বা অন্য কিছু ছিল না।’
সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশীদ আসকারী বলেন, ‘এখানে মিটিংয়ের কোন ঘটনা ঘটেনি। আমি ভিসি ছিলাম, দীর্ঘদিন পর ক্যাম্পাসে আসায় তারা আমার সাথে দেখা করতে এসেছিল। যারা এসেছিল তাদের মধ্যে ড. শাহিনুর রহমান আমার সহকর্মী, আনোয়ার আমার ছাত্র ছিল। তাদের সাথে সব সময়ই আমার দেখা হয়। তারা সকলেই আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল, অন্য কোন মিটিং হয়নি।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ নির্ধারণ হয়েছে আগামী ১৩ নভেম্বর। পুলিশ বলছে, দিনটিকে কেন্দ্র করে ব্যাপক নাশকতা ও বিশৃঙ্খলার নীলনকশা এঁকেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটি দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচি নিয়ে ব্যাপক অপপ্রচার শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। তাদের মূল লক্ষ্য সহিংস পরিস্থিতি সৃষ্টি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে আতঙ্ক ছড়ানো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
