ইবিতে ‘আবৃত্তির কলাকৌশল ও সাংগঠনিক দক্ষতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:৩৩ ২১ নভেম্বর ২০২৫
“আসুন আমরা শুদ্ধতার চর্চা করি” এই স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবৃত্তির কলাকৌশল ও সাংগঠনিক দক্ষতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ নভেম্বর) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র- নজরুল একাডেমিক ভবনের গগণ হরকরা গ্যালারীতে এটি অনুষ্ঠিত হয়। কমর্শালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন “আবৃত্তি আবৃত্তি”। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।
এসময় সংগঠেনর সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল ইসলাম লিপু, সংগঠনটির আজীবন সদস্য ওবিগত অর্থবছরের সাধারণ সম্পাদক আবু রায়হান রানা এবং সাবেক সাহিত্য সম্পাদক নিরব বিশ্বাস ও সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, রাফিদা জামান মিথিলা ও সাদিয়া তাবাস্সুম অনামিকা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সংগঠনটির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান আলোচক খান মাজহারুল ইসলাম লিপু বলেন, “আবৃত্তি এক অনন্য শিল্প। এর মূল উদ্দেশ্য হলো যেকোনো রচনাকে নান্দনিক ভঙ্গিতে শ্রোতার সামনে উপস্থাপন করা। আবৃত্তির মাধ্যমে শুধু কবিতা নয়, নাটক, প্রবন্ধ, পত্র-সাহিত্যসহ যেকোনো লিখিত বোধ কণ্ঠের সৌন্দর্যে প্রাণ পায়। এই শিল্প মানুষের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে এবং রচনার গভীরতা শ্রোতার হৃদয়ে পৌঁছে দেয়।”
সভাপতি নওশিন পর্ণিনী সুস্মা বলেন, “আবৃত্তি শুধু শব্দ উচ্চারণের শিল্প নয়, এটি অনুভূতি, অভিব্যক্তি এবং মানবিক সত্তার এক গভীরতম প্রকাশ। আবৃত্তি আমাদের শোনায় শব্দের সুর, ভাষার সৌন্দর্য আর অনুভবের উষ্ণতা।একটি সঠিক বিরতি, একটি নিখুঁত টান, আর একটি শ্বাস এগুলো মিলেই একটি সাধারণ কবিতাকে অসাধারণ হয়ে ওঠার শক্তি দেয়।
তিনি আরো বলেন, “ আজকের কর্মশালায় আমরা শেখার চেষ্টা করেছি কীভাবে কবিতাকে আত্মস্থ ও শব্দকে প্রাণ দিতে হয়, এবং কীভাবে নিজের অভিজ্ঞতা, আবেগ ও কণ্ঠস্বরের ভিন্নতা দিয়ে একটি লেখাকে নতুন করে জন্ম দেওয়া যায়। আজকের এই আয়োজন আমাদের প্রত্যেককে নিজের ভেতরের শিল্পীকে খুঁজে পেতে আরও একধাপ এগিয়ে দেবে।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
