ইবির তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি


প্রকাশিত: ১১:১৭ ২৩ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে কলা অনুষদভূক্ত তিন বিভাগে ১০টি করে মোট ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে বিভাগগুলোতে ৮০টি করে আসন রয়েছে। বৃদ্ধির ফলে এই সংখ্যা দাঁড়াবে ৯০ তে। বিভাগগুলো হলো– আরবী ভাষা ও সাহিত্য, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩১তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৪ (গ) ও গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার ২ নং সিদ্ধান্তের আলোকে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, বাংলা বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষ হতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা ১০ জন বৃদ্ধি করে (৮০+১০) ৯০ (নব্বই) জন করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে

