যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


প্রকাশিত: ১০:৩০ ১৪ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি এবং স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও আবাসিক হল গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রোভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি শোক র্যালি বের করা হয়।র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়।
পরে একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ১৪ই ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম বড় স্মরণীয় দিন। স্বাধীনতার বিজয়ের সূর্যোদয়ের লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজকে আমরা এই দিনে তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে। তারা জাতির জন্যে যে কল্যাণ করেছে, যতটুকু কাজ করেছে, সেই কাজটুকু আল্লাহ যেন কবুল করে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
