ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে অভিনব প্রতিবাদ


প্রকাশিত: ১১:৫৯ ১৭ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে রক্তমাখা লাল কাফনের প্রতীকী লাশ ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে ‘হত্যাকাণ্ডের হত্যা ঘেরাও’ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা সাজিদ হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামী শনিবার ‘কর্তাব্যক্তিদের চোখে আঙুল দিয়ে লাশ দেখানো’ শিরোনামে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
সরেজমিনে দেখা যায়, প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে রক্তমাখা লাল রঙের কাফনে প্রতীকী লাশ বিছিয়ে রাখা হয়। দড়ি দিয়ে পথ আংশিকভাবে বন্ধ করে সেখানে প্রতিবাদী প্ল্যাকার্ড টানানো হয়। প্ল্যাকার্ডে -‘সাজিদ হত্যার দায় মাথায় নিয়ে প্রশাসনিক ভবন চালাচ্ছি’। কাফনের পাশে লাল রঙে রক্তের দাগ টেনে ‘লাশ’ লেখা এবং পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতীকী রক্তের দাগ দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, “প্রশাসন ভবনের পথে রক্তমাখা কালো কাফন টপকিয়ে অফিসে যেতে হবে প্রশাসনিক কর্মকর্তাদের। এ হত্যার দায় এড়ানোর সুযোগ নেই। সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার চেয়ে চেয়ে আমরা ক্লান্ত নই, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট বলেন, "হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সিআইডি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট সুরাহা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে সুরাহা করতে না পারে, তবে প্রশাসনের পদে থাকার যোগ্যতা নেই; পাশাপাশি ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। তিনি সাজিদের হত্যার বিচার দ্রুত নাহলে গণ-আন্দোলনের মাধ্যমে বিচার আদায়ের হুঁশিয়ারি প্রদান করেন।"
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, সাজিদ আব্দুল্লাহর খুনের পাঁচ মাস হয়ে গেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সিআইডি বারবার আমাদের সাথে নাটক ও তালবাহানা করছে। দফায় দফায় ১৫ দিন পর পর সিআইডি কর্তৃপক্ষ নাটকের মঞ্চ তৈরি করে ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদের সামনে গল্প পাঠ করা হচ্ছে। আমরা এই নাটকের মঞ্চ ভেঙে-গুঁড়িয়ে দিয়ে আমরা সামনের কর্মসূচিতে যেতে চাই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
