মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা


প্রকাশিত: ০২:৫৪ ১৫ জানুয়ারী ২০২৬
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর কিন্তু আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কার্য পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত সবাই করতালির মাধ্যমে তার এই অর্জনকে স্বাগত জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন ও গুণী অধ্যক্ষ নির্বাচনের অংশ হিসেবে মাদারীপুর জেলায় যাচাই-বাছাই শেষে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। তার দীর্ঘদিনের শিক্ষকতা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, সুশাসন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির কারণে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ আজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং পুরো প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আরও উন্নয়ন ও সাফল্যের পথ সুগম করবে।
সংবর্ধনার জবাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান বলেন, এই সম্মান একার নয়; এটি মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার তিনি অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. আব্দুস সালাম, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আজগর আলী চোকদার, প্রতিষ্ঠানের দাতা সদস্য আনোয়ার হোসেন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য আহসান হাবিবসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
