টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার গণমিছিল
টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা

প্রকাশিত: ১০:৩০ ২ আগস্ট ২০২৪
সারা দেশে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিকে ঘিরে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইলে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের সাবালিয়া থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ছাত্র-জনতার ওই মিছিলটি শহরের সাবালিয়া থেকে বের হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে দিয়ে জেলা সদর মসজিদ হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের বিভিন্ন মসজিদে নামাজ আদায় শেষে নানা শ্রেণি-পেশার মানুষ ও অভিভাবক এবং শিক্ষকরা ছাত্রদের মিছিলে যোগ দেয়। এ সময় বিশৃঙ্খলা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সতর্ক অবস্থান নেয়। এছাড়া বিজিবি, র্যাব ও সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।
ছাত্রদের একটি খণ্ড মিছিল এদিন বিকাল সাড়ে ৩টার দিকে প্রেস ক্লাব থেকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড হয়ে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের আশেকপুর বাইপাসে গিয়ে মহাসড়ক অবরোধ করে।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন জানান, পুলিশ অতি ধৈর্য সহকারে দায়িত্ব পালন করেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল

