রবিবার খুলছে না প্রাথমিক বিদ্যালয়


প্রকাশিত: ০৫:৫৫ ৩ আগস্ট ২০২৪
আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়। সারা দেশে আগামীকাল রবিবার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকবে।
৩ আগস্ট, শনিবার চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব।
আগামীকাল রবিবার (৪ আগস্ট) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এদিন ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খোলার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ১৭ জুলাই থেকে সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীরদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছিল সরকার। এর পরই দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

