বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়


প্রকাশিত: ০৩:৩৩ ৭ মে ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার তার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
পারিবারিক সূত্রে জানা যায়, আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাদিক কায়েমের আকদের আয়োজন করা হবে। অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঘনিষ্ঠজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
একই দিন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- গোপন সফর নাকি কূটনৈতিক ধোঁয়াশা? আমিরাতে নেতানিয়াহুকে ঘিরে তোলপাড়
- ইরাকে শিয়া মিলিশিয়াদের ওপর গোপন বিমান হামলা, সৌদির সামরিক পদক্ষেপে নতুন উত্তেজনা
- পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়াকড়ি, নতুন বিধিনিষেধে শুরু রাজনৈতিক আলোচনা
- কর্নাটকে হিজাবসহ ধর্মীয় প্রতীক ব্যবহারে অনুমতি, বাতিল হলো ২০২২ সালের বিতর্কিত নির্দেশনা
- ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইঙ্গিত, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক
- রাজনীতি থেকে সরে আবার ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- কুমিল্লায় অসুস্থ বন্ধুর পাশে অনন্য দৃষ্টান্ত: মনোবল বাড়াতে একসাথে ‘ন্যাড়া’ হলেন ১০ বন্ধু
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার


