বরিশালে নানকের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হঠাৎ বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০২:০২ ১৭ আগস্ট ২০২৪
বরিশালে বেসরকারি ‘গ্লোবাল ইউনিভার্সিটি’ হঠাৎ করে বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণার নোটিশ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য এনামুল হকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তাঁর স্ত্রী আঞ্জুমান আরা নার্গিস বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারপারসন। নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন শের-ই-বাংলা সড়কে দুটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসেন জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিভাগে ৬ শতাধিক শিক্ষার্থী রয়েছে।
গতকাল বিকেল ৩টায় প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগসহ ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। নিচতলার একটি কক্ষে ৮-১০ জন শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করছেন।
এ সময় আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকার পর গত বুধবার ক্লাস শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ভবনে আইন বিভাগের পরীক্ষা চলছিল। দুপুর ১২টার দিকে আকস্মিক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়।
তাদের অভিযোগ, ডেপুটি রেজিস্ট্রার নেয়ামুল ইসলামের নেতৃত্বে কর্মচারীরা তাদের জোর করে শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। তিনজন শিক্ষককে ভেতরে রেখে দ্বিতীয় ভবনে তালা দেওয়া হয়। এ সময় কয়েকজন ছাত্রী শ্লীলতাহানিরও শিকার হন। এর পরই তারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে ডেপুটি রেজিস্ট্রারসহ সহযোগী কর্মচারীরা পালিয়েছেন। এ নিয়ে উপাচার্যকে কল করা হলে তিনি তাদের দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
এসব বিষয়ে রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসনে সমকালকে বলেন, তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপ আছে। তাদের কারণে যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এ থেকে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক কিংবা সরকার পতনের সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, উপাচার্য রাজধানীতে রয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সার্বক্ষণিক উপাচার্যের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইতোমধ্যে কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ

