‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার


প্রকাশিত: ০৩:০৪ ২ আগস্ট ২০২৬
শনিবার (১ আগস্ট) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। অনুষ্ঠানে যোগ দিয়ে ঢালিউডে পা রাখা নিয়ে নিজের আবেগ ও ভালো লাগার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী।
মধুমিতা বলেন, “বাংলাদেশের দর্শকদের কাছ থেকে যে সমাদর ও ভালোবাসা পেয়েছি, তাতে আমি সত্যি অভিভূত। প্রবীণ ও গুণী সব শিল্পী এবং সাংবাদিকদের উপস্থিতিতে ঢাকাই চলচ্চিত্রে আমার এ রকম এক যাত্রার সূচনা হলো, যা আমার কল্পনার চেয়েও সুন্দর।”
সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরও যুক্ত করেন, “যে আন্তরিকতা ও কাজের স্পৃহা নিয়ে আমরা এই কাজ শুরু করেছি, তাতে দর্শককে একটি দুর্দান্ত সিনেমা উপহার দিতে পারব বলে বিশ্বাস করি। এই ঐতিহাসিক প্রকল্পে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আমি প্রযোজক ও পরিচালকের কাছে ঋণী।”
প্রযোজক ও পরিচালক এমডি ইকবালের নির্দেশনায় ‘গুলশানের চামেলী’ সিনেমার আনুষ্ঠানিক মহরত সম্পন্ন হয়েছে। ঢাকার চলচ্চিত্রে মধুমিতার প্রথম উপস্থিতি ঘিরে ইতোমধ্যেই দুই বাংলার সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি কৌতূহল দেখা দিয়েছে। জানা গেছে, গল্পের মূল রূপরেখা দাঁড়িয়ে আছে মধুমিতার চরিত্রকে কেন্দ্র করেই।
এর আগে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শনিবার সকালেই ঢাকার মাটি স্পর্শ করেন তিনি।
চলচ্চিত্রটির প্রেক্ষাপট নির্মিত হয়েছে এক সাধারণ নারীর বেঁচে থাকার লড়াই এবং জীবনের ঘাত-প্রতিঘাতকে ঘিরে। নির্মাতাসূত্রে জানানো হয়েছে, এই চলচ্চিত্রে দুই দেশের একঝাঁক প্রথম সারির তারকাদের দেখতে পাবেন দর্শক। ইতোমধ্যে ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- বর্ষার অজুহাতে বাজার আগুন: বেগুনের কেজি ১৫০, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ
- ইরানে মার্কিন হামলার খবরে ট্রাম্পকে ফোন সৌদি যুবরাজের
- ১ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের যোগদান: আশ্বাসে শাহবাগের আন্দোলন প্রত্যাহার
- শাহরুখ ও অ্যাভেঞ্জার্সের রেকর্ড চূর্ণ: ভারতে নতুন ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান’
- ময়মনসিংহে অন্যরকম হাট: যেখানে প্রতিদিন বিক্রি হয় মানুষের শ্রম
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করুন: মোদীকে গালি দিয়ে অনুতপ্ত তরুণীর ভিডিও বার্তা
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন




